1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:47 am

তামিম ইস্যুতে নির্বাচকদের নিয়ে বিস্ফোরক ওমর সানী

Reporter
  • Updated Thursday, September 28, 2023
  • 168

সময় ডেস্ক : নব্বই দশকের ঢালিউডের জনপ্রিয় নায়ক ওমর সানি এখন অনেকটাই পর্দার বাইরে। তবে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ওমর সানী। প্রায় নানান ইস্যুতে নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করে থাকেন এই চিত্রনায়ক। আবার কিছু কিছু পরিস্থিতিতে প্রতিবাদও করতে দেখা যায় তাকে। এবার তামিম ইকবাল ইস্যুতেও আওয়াজ তুললেন এই তারকা। ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩’-এর দল ঘোষণা করেছে বিসিবি। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তামিম ইকবালকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানান বিতর্ক সৃষ্টি হয়েছে তামিম এবং বিসিবির নির্বাচকদের নিয়ে। গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে তামিমের প্রতি দুঃখ প্রকাশ করে একটি পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে বিসিবির নির্বাচকের নিয়েও মন্তব্য করেছেন এই নায়ক।
নির্বাচকদের উদ্দেশ্যে করে ওমর সানি লিখেছেন, ‘আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠতো। আজকে এমন কি হল, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেই! মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকতো তাহলে বলতাম- ‘আমি পদত্যাগ করলাম।’ সরি একজন খেলোয়ার তামিম ইকবাল।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD