1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:22 am

সাকিব ও মাশরাফিকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Reporter
  • Updated Wednesday, January 10, 2024
  • 173

সময় ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নির্বাচনে জয়লাভ করার জন্য সাকিব-মাশরাফিকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এ প্রসঙ্গে গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস তাঁর বনানী কার্যালয়ে সংবাদিকদের বলেন, ‘তাদের দুজনকে আমরা স্বাগত জানাই। সামনে বোর্ড মিটিং আছে, তাদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা অবশ্যই আমাদের ভাবনায় আছে। তবে কিভাবে কী করব সেটা আমরা এখনো ঠিক করিনি।’
মাশরাফি এ নিয়ে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেন, সাকিব হলেন প্রথমবারের মতো। ক্রিকেটে তাঁরা যেমন বাংলাদেশ দলকে সামনে এগিয়ে নিয়েছেন, তেমনি এমপি হিসেবে নিজেদের এলাকাকে তাঁরা এগিয়ে নেবেন বলে আশাবাদী জালাল।
মাশরাফিকে নিয়ে জালাল বলেন, ‘মাশরাফি পাঁচ বছরের একটা সময় শেষ করেছে। নতুনভাবে আবার সে এমপি নির্বাচিত হয়েছে। মাশরাফির মধ্যে আগে থেকেই নেতৃত্বগুণ ছিল। সে দারুণ করেছে। এটা অবশ্যই আনন্দের খবর যে ক্রিকেটের একজন প্রতিনিধি সফলভাবে কাজ করছে।
এরপর সাকিবকে নিয়ে আলাদা করে বলেন, ‘এবার সাকিব হয়েছে। সাকিব খুবই প্রতিভাবান এবং পেশাদার ক্রিকেটার। তার দায়িত্ব সে ভালো বোঝে। এখানেও (এমপি হিসেবে) সাকিব বেশ সফল হবে বলে আমার মনে হয়।’
সাকিবের মতো এবার ক্রিকেটাঙ্গন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন বিসিবির পরিচালক ও বোর্ডের নারী বিভাগের চেয়ারপারসন শফিউল আলম চৌধুরী নাদেল।
তাঁকে সংবর্ধনা দেওয়া হবে কি না, এ প্রসঙ্গে জালাল জানিয়েছেন, নাদেল প্রথমবার নির্বাচিত হলেও অনেক আগে থেকে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD