1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:59 am

৯৯ পারসেন্ট মানুষ বলছে অসময় ভালো লেগেছে- অমি

Reporter
  • Updated Saturday, January 27, 2024
  • 166

সময় ডেস্ক : ক’দিন আগেও যে নির্মাতার ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক সিরিজ দেখে আলোচনা সমালোচনা ছিল দুটি পক্ষের। সেই দুটি পক্ষই সেই নির্মাতার ওয়েব ফিল্ম ‘অসময়’ দেখে যেনো এক কাতারে দাঁড়ালেন। নির্মাতা কাজল আরেফিন অমির প্রশংসায় ভাসালেন। সমাজের চারাপাশের নানা শ্রেণী-পেশার মানুষের গল্পগুলো একত্রে করে নির্মিত হয়েছে এই ওয়েব ফিল্ম। মুক্তির আগে নির্মাতা সমকালকে জানিয়েছিলেন এটি তার সিনেমা বানানোরই পূর্ব প্রস্তুতি। সফল হলে সিনেমা নির্মাণের সাহস পাবেন। মুক্তির পর সেই সাহসটাই যেনো পাচ্ছেন এই নির্মাতা।
বঙ্গ’র প্রযোজনায় সাতদিন হলো মুক্তি পেয়েছে ‘অসময়’। এরই মধ্যে রীতিমত হইচই ফেলে দিয়েছে কনটেন্টটি। সোশ্যাল হ্যান্ডেলে সব শ্রেণীর দর্শকের ইতিবাচক রিভিউ চোখে পড়ছে। দর্শকদের এমন ‘কুইক রেসপন্স’ অমিকে আবেগ আপ্লুত করছে! তার তাষ্য, যেমনটা আশা করেছিলেন সেটি উতরে গেছে।
অমি বলেন, ‘অসময়’র যে রেসপন্স পাচ্ছি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি সবার কাছে কৃতজ্ঞ। এমনও হচ্ছে, শুটিংয়ে আউটডোরে রাস্তাঘাটে দর্শকরা দৌড়ে এসে অমিদের জানাচ্ছেন, ‘অসময়’ দেখে তাদের ভালো লেগেছে। অমির ভাষ্য, যেখানে যাচ্ছি লোকাল পিপলরা এসে ‘অসময়’র প্রশংসা জানাচ্ছে। তারা বলছে, ২০ টাকা দিয়ে সাবক্রাইব করে তাদের টাকা ও সময় বৃথা যায়নি। ”ওটিটি কনটেন্ট টাকা দিয়ে ম্যাস অডিয়ান্স যেভাবে দেখছেন পরবর্তীতে আরও বড় করে কনটেন্ট নির্মাণের সাহস পাচ্ছি। দর্শক কাজটি দেখে বসে থাকছে না, এটা নিয়ে কথা বলছে। আরেকজনকে দেখতে উৎসাহিত করছে। নিজেদের টাইমলাইনে লিখছে। এটা প্রত্যাশার আসলে বাইরে ফিডব্যাক।”
এই নির্মাতা যেমনটা বললেন, আমার নির্মিত কিছু কাজ আছে, যা দেখে অনেক মানুষ একবাক্যে বলেছে তাদের ভালো লাগেনি। কিন্তু অসময়’র ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়েছে। এক পারসেন্ট মানুষ সমালোচনা করলেও তারা নির্দিষ্ট কোনো দৃশ্যের কথা বলছে, যে ওই জায়গাটা ভালো লাগেনি। কোনোকিছুই ভালোনি সেই সমালোচনা নেই। কিন্তু ৯৯ পারসেন্ট মানুষ বলছে, অসময় ভালো লেগেছে। বৃহৎ সংখ্যক মানুষের এই মতামত আমার কাছে আশীবার্দ।
‘অসময়’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, তারিক আনাম খান, মনিরা মিঠু, রুনা খান, শাশ্বত দত্ত, ইন্তেখাব দিনার, ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, লামিমা, ইশরাত। ক্যামিও হিসেবে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD