1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:06 am

শিল্পী সমিতির বনভোজনে হাতাহাতি!

Reporter
  • Updated Tuesday, March 5, 2024
  • 154

সময় ডেস্ক : বিতর্ক যেন পিছু ছাড়ছেই না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটিকে ঘিরে। বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন নেতৃত্বাধীন ২০২২-২৪ মেয়াদের কমিটি নানা কারণে সমালোচিত। যার শুরুটা ভোটে পরাজিত হয়ে আইনের দ্বারস্থ হয়ে সাধারণ সম্পাদক পদ দখল করা নিপুণকে ঘিরে। বছরজুড়েই আলোচনায় ছিলেন নিপুন ও জায়েদ খান। এবার চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজনে ঘটল আরো এক অপ্রত্যাশিত ঘটনা।
ঢাকার অদূরে আশুলিয়া প্রিয়াঙ্কা শুটিং হাউজে শনিবার (২ মার্চ) এ মিলনমেলার আয়োজন করা হয়। আর সেখানেই ঘটলো শিল্পীদের মধ্যে হাতাহাতির ঘটনা। শিল্পী সমিতির পিকনিকের একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অকথ্য ভাষায় কথা বলার পাশাপাশি শিল্পী সমিতির সদস্যদের ঝগড়া পৌঁছায় হাতাহাতিতে। ৩ মিনিট ৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক কিশোরীর সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছেন একজন। এরপরই পরিস্থিতি মোড় নেয় ঝগড়ায়। দুইজনের বাকবিতণ্ডায় শেষ পযন্ত ঝগড়া পৌঁছায় হাতাহাতিতে। এতে এফডিসিতে থাকা শিল্পী সমিতির পিকনিকে উপস্থিতরা ঝগড়া ও হাতাহাতি ঠেকাতে এগিয়ে আসেন। পিকনিকের আনন্দঘন মুহূর্তে হঠাৎ কী কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অবশ্য কিছুই জানা যায়নি।
রবিবার (৩ মার্চ) রাতে পিকনিকের এমন একটি ভিডিও ইন্টারনেটে প্রকাশ হতেই মুহূর্তে তা ছড়িয়ে পড়তে শুরু করে নেটিজেনদের মধ্যে। যা নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD