1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:55 am

দু’জনেরই হয়েছে বিচ্ছেদ, তবে…

Reporter
  • Updated Monday, March 11, 2024
  • 151

সময় ডেস্ক : গল্পটা দুই মেরুর দু’জন মানুষকে ঘিরে। এভাবেও বলা যায়, দুটো বিচ্ছেদের গল্প এক মোহনায় মিশে যাওয়া দেখা যাবে এতে। যাতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ও তৌসিফ মাহবুব। যোবায়েদ আহসানের চিত্রনাট্যে দু’জনকে নিয়ে বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন। নাম ‘ফ্যামিলি’। নির্মাতা জানান, এতে তৌসিফ ও তিশার নাম থাকছে পার্থ ও তিশা। দু’জনই সংসার জীবনে ডিভোর্সি। পার্থ তার ছেলেকে নিয়ে এবং তিশা তার মেয়েকে নিয়ে একই বিল্ডিং-এ আলাদা থাকেন। দু’জনের মধ্যে কোনও জানাশুনা নেই। তবে জানাশুনাটা হয়ে ওঠে নানা ঘটনার মধ্য দিয়ে। যা গড়াতে থাকে অনেক গভীরে।
প্রযোজক এসকে সাহেদ আলী জানান, পারিবারিক ও প্রেমের অসাধারণ গল্পে সাজানো ‘ফ্যামিলি’ নাটকটি শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD