1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:06 am

‘পাঠান টু’ আসছে :: নির্মাণ ব্যয় ৪৩০ কোটি ৬১ লাখ!

Reporter
  • Updated Thursday, March 14, 2024
  • 151

সময় ডেস্ক : গত বছর ‘পাঠান টু’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলেন শাহরুখ খান। বহুদিনের খরা কেটে বছরের প্রথম ছবিই হয় সুপারহিট। দীর্ঘ বিরতির পর যেন পাঠানের মতোই আগমন ঘটে তাঁর। বিশ্বজুড়ে ‘পাঠান’-এর আয় ছিল এক হাজার কোটি রুপির বেশি। ছবিতে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেন শাহরুখ। ছবির শেষটা দেখে অনেকেই ধারণা করেছিলেন ‘পাঠান টু’ আসছে। এবার সেই গুঞ্জনেরই অবসান ঘটালেন যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া। সত্যি সত্যিই ‘পাঠান টু’ নিয়ে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন ‘কিং খান’। এটি হতে চলেছে আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের অষ্টম ছবি। পরবর্তী সিক্যুয়েলের জন্য বাজেটে ৭৫ কোটি রুপি বৃদ্ধি করা হয়েছে বলেও খবর প্রকাশ করেছে সিয়াসাত ডটকম।
প্রকাশিত ওই প্রতিবেদন অনুসারে, ‘পাঠান’ সিনেমা নির্মাণে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস ব্যয় করেছিল ২৫০ কোটি রুপি। কিন্তু ‘পাঠান টু’ নির্মাণের জন্য বাজেট ধরা হয়েছে ৩২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৩০ কোটি ৬১ লাখ টাকার বেশি)।
পিংকভিলারে তথ্য অনুসারে, প্রযোজক আদিত্য চোপড়া স্পাই ইউনিভার্সের অষ্টম সিনেমা হতে যাচ্ছে ‘পাঠান টু’। গত বছরের শেষের দিকে আদিত্য চোপড়া ও তার টিম ‘পাঠান টু’ সিনেমার চিত্রনাট্যের কাজ শুরু করে। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। যদিও দ্বিতীয় কিস্তিতে প্রথম পার্টের সব অভিনয়শিল্পী থাকবেন কিনা তা জানা যায়নি।
‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও ছিলেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌর। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় মুক্তি পেয়েছিল ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রযোজনা করেন আদিত্য চোপড়া। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ১ হাজার কোটি রুপির বেশি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD