1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:04 am

নিপুণের সভাপতি মাহমুদ কলি!

Reporter
  • Updated Monday, March 18, 2024
  • 163

সময় ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল। ইতিমধ্যেই প্যানেল গোছানোর কাজ নিয়ে শিল্পীরা তোড়জোড় শুরু করেছেন। সমিতির বতর্মান সভাপতি ইলিয়াস কাঞ্চন আসন্ন নির্বাচনে অংশ নেবেন না। গেলো মাসে ইলিয়াস কঞ্চনের ঘোষণার পর নতুন সভাপতি খুঁজছিলেন নিপুণ। অবশেষে সভাপতি খুঁজে পেয়েছেন তিনি। এবার নিপুণদের সভাপতি হয়ে নির্বাচন করবেন চলচ্চিত্রের সোনালি দিনের জনপ্রিয় অভিনেতা মাহমুদ কলি।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আজ বিকেলে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে তাকে শ্রদ্ধা জানান শিল্পী সমিতির সদস্যরা। এসময় নিপুণের পাশেই ছিলেন অভিনেতা মাহমুদ কলি।
সভাপতির বিষয়ে কোনো ঘোষণা না দিলেও রোববার (১৭ মার্চ) ইফতারের পর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানালেন নিপুণ। তবে মাহমুদ কলি যে নিপুণের সভাপতি হচ্ছেন তা নিশ্চিত করলেন পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল।
আশি ও নব্বই দশকের নায়ক মাহমুদ কলি। দীর্ঘদিন তিনি রূপালী পর্দায় দর্শক মাতিয়েছেন। তার পারিবারিক নাম মাহমুদুর রহমান উসমানী। তিনি বাংলাদেশের স্বনামধন্য চিত্রনির্মাতা আজিজুর রহমান বুলি’র ছোট ভাই। মূলত ভাইয়ের হাত ধরেই তিনি চলচ্চিত্রে আসেন। এরপর দেখিয়েছেন অভিনয়ের মুন্সিয়ানা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD