1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:38 am

এবারের আইপিএলে যত পরিবর্তন

Reporter
  • Updated Friday, March 22, 2024
  • 145

সময় ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১৭তম আসর। এই টুর্নামেন্ট দিয়ে আগামী জুনে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সাড়বে বিভিন্ন দেশের অনেক ক্রিকেটারই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাইয়ের মাঠে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে প্রতি বছরের মত এবারও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে আইপিএল কর্তৃপক্ষ।
এবারের আইপিএলে মোট চারটি নতুন নিয়ম চালু করা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট এবং প্রথম শ্রেণির ক্রিকেটে আইসিসির যে নিয়ম, তার সঙ্গে এই চারটি নিয়মের কোনও মিল নেই।
ওভারে দুই বাউন্সার- সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটের সাদা বলের ফরম্যাটে বোলাররা একটিই বাউন্সার দিতে পারেন। কিন্তু এবারের আইপিএলে সেই নিয়ম বদল করা হয়েছে। এই বছর থেকে আইপিএলে ওভারে দু’টি বাউন্সার দিতে পারবেন বোলারেরা। বোলারদের অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এই নিয়ম চালু হয়েছিল। এবার আইপিএলে তা দেখা যাবে।
রিভিউের নিয়মে বদল- আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ম হল, যদি বোলিং দল স্টাম্প আউটের জন্য রিভিউ নেয় তা হলে শুধু সেটিই বিবেচনা করবেন তৃতীয় আম্পায়ার। এ ক্ষেত্রে বল উইকেটরক্ষকের হাতে যাওয়ার আগে ব্যাটে লেগেছে কিনা তা খতিয়ে দেখা হয় না। তার জন্য আলাদা করে রিভিউ নিতে হয়। কিন্তু আইপিএলে স্টাম্প আউটের জন্য রিভিউ নিলে তার আগে দেখা হবে যে ব্যাটার ক্যাচ আউট হয়েছেন কি না।
স্টপ ক্লক নিয়ম বন্ধ- আন্তর্জাতিক ক্রিকেটে স্টপ ক্লক নিয়ম রয়েছে। একটি ওভার শেষ হওয়ার পরে বোলিং দলকে ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে হয়। আম্পায়ার সময়ের দিকে নজর রাখেন। কিন্তু আইপিএলে অনেক সময় দু’টি ওভারের মধ্যে বোলিং দলকে অনেক পরিকল্পনা করতে হয়। সময় নিয়ে যাতে বোলিং দলকে চিন্তা করতে না হয়, তার জন্য এই স্টপ ক্লক নিয়ম এ বারের আইপিএলে থাকবে না। অর্থাৎ, দু’টি ওভারের মধ্যে সময়সীমা নেই।
স্মার্ট রিপ্লে সিস্টেম- এবার থেকে আইপিএলে রিভিউ নিলে যাতে দ্রুত তা দেখা যায় তার জন্য এই সিস্টেম চালু করা হচ্ছে। ‘হক আই’ তাড়াতাড়ি দেখার জন্য তৃতীয় আম্পায়ারের পাশেই দু’জন বিশেষজ্ঞ থাকবেন, যারা এই প্রযুক্তি নিয়ন্ত্রণ করবেন। ফলে দ্রুত রিভিউ দেখা যাবে। তাছাড়া রিভিউয়ের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য মাঠের চার দিকে আরও বেশি উচ্চমানের ক্যামেরা লাগানো থাকবে। ফলে বিভিন্ন অ্যাঙ্গল থেকে রিভিউ দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD