1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:52 am

ঝামেলা মীমাংসা :: প্রযোজককে কত টাকা দিলেন অভিনেতা অপূর্ব

Reporter
  • Updated Saturday, March 23, 2024
  • 143

সময় ডেস্ক : সম্প্রতি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে শিডিউল ফাঁসানো ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে তাঁকে আইনি নোটিশ দেয় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই। পরে টেলিপ্যাব ও অভিনয়শিল্পী সংঘের নেতাদের উপস্থিতিতেই ঘটনার মীমাংসা হয়েছে।
এমনকি পরবর্তী সময় যেন আর কোনো ঝামেলা না হয়, সে জন্য অপূর্বকে অগ্রিম অর্থ দ্রুত ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তার একদিন পরই অভিনেতা পুরো অর্থের চেক টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘের মাধ্যমে ফেরত দেন। তবে এ নিয়ে কারও মধ্যেই কোনো মান-অভিমান নেই বলে জানা গেছে।
দুই বছর আগে ২৪টি নাটকের জন্য অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব চুক্তিবদ্ধ হন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওস লিমিটেডের সঙ্গে। প্রতিষ্ঠানটির কর্ণধার শাহরিয়ার শাকিল। চুক্তিমতো প্রতি মাসে তিন দিন সময় দিয়ে নাটকগুলোর শুটিং শেষ করে দেওয়ার কথা অপূর্বর। গত বছর অক্টোবরে নাটকগুলোর কাজ শেষ হওয়ার কথা ছিল। এমন শর্তে প্রযোজনা প্রতিষ্ঠানটি ২৫ লাখ টাকা অগ্রিম দেয় অপূর্বকে। ৯টি নাটকের শুটিংও হয়। পরে তাকে চুক্তিমতো আরও ৯ লাখ টাকা দেওয়া হয়।
মীমাংসায় বলা হয়, নাটকের শুটিং বাবদ পারিশ্রমিক রেখে বাকি টাকা ফেরত দেবেন অপূর্ব। তবে কত টাকা বুঝে পেয়েছেন বা কত টাকা এই অভিনেতাকে দিতে হয়েছে, সেটা নিয়ে কেউ-ই মুখ খোলেননি। নাম প্রকাশ না করা শর্তে টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘ সূত্রে জানা যায়, ১৪ লাখ টাকার বেশি গুনতে হয়েছে অপূর্বকে।
আরও জানা যায়, চুক্তিবদ্ধ হওয়ার পর গল্পের মান, সহ-অভিনয়শিল্পী, পরিচালক ও বাজেট নিয়ে প্রশ্ন দেখা যায়। কাজগুলো প্রচারের পর অপূর্ব তেমন সাড়া পাননি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD