1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:45 am

জোব্বা গায়ে নিজের সিনেমার পোস্টারের পাশে দাঁড়ালেন সানি

Reporter
  • Updated Tuesday, March 26, 2024
  • 179

সময় ডেস্ক : গায়ে কালো রঙের জোব্বা। দাঁড়ালেন সিনেমার পোস্টারের সামনে। সেই ছবি পোস্ট করলেন নিজের ফেসবুকে। ওমর সানির এমন প্রচারণা দিয়েই শুরু হলো ঈদের ছবি ‘ডেডবডি’র প্রচার। ছবির ক্যাপশনে এই তারকা লেখেন, “ইনশাআল্লাহ আমার ছবি মো. ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ ঈদে মুক্তি পাচ্ছে। আজকে এই ছবির পোস্টার উন্মোচন হলো। ধন্যবাদ বন্ধু ইকবাল তোকে।” গতকাল সোমবার বিকেলে এফডিসিতে আয়োজন করা হয়েছিল এক সংবাদ সম্মেলনের।
সেখানে কথা বলেন ছবিটির অভিনেতা ওমর সানিসহ অনেকেই। এ ছবিতে দেখা যাবে সময়ের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলাকে। তিনি এখানে বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে হাজির হবেন। সিনেমাটি ঈদে মুক্তি পাবে জেনে বেশ আনন্দিত তিনি। তাঁর সঙ্গে আছেন জনপ্রিয় চিত্রনায়ক জিয়াউল রোশান ও মিষ্টি জাহান নামের নবাগতা।
এরই মধ্যে ছবিটি আনকাট সেন্সর পেয়েছে। এ কারণেই জোরেশোরে শুরু হয়েছে প্রচারণা। গতকাল সোমবার (২৫ মার্চ) প্রকাশ হয়েছে ছবিটির দুটি পোস্টার। এ পোস্টার দুটিতে আছে রহস্য, অ্যাকশনের আভাস।
আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, “আমি যা বলি তা করে দেখাই। এবারের ঈদে ‘ডেডবডি’ তুলকালাম করবে।” এ সিনেমায় আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD