1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:06 am

ছোট বেলার সান্তোসে ফেরার প্রতিশ্রুতি দিলেন নেইমার

Reporter
  • Updated Wednesday, April 3, 2024
  • 157

সময় ডেস্ক : সৌদি আরবের আল হিলাল ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যাবেন নেইমার, এমন গুঞ্জন কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে। বার্সেলোনার সাবেক সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে খেলার ইচ্ছাই নাকি নেইমারকে টেনে নিয়ে যাবে মায়ামিতে! তবে এবার নেইমার শোনালেন ভিন্ন কথা। ছোট বেলার ক্লাব সান্তোসে ফিরছেন এই ব্রাজিলিয়ান তারকা। ক্লাবটির ড্রেসিংরুমে গিয়ে বর্তমান খেলোয়াড়দের এই প্রতিশ্রুতি নিজেই দিয়ে এসেছেন নেইমার। তিনি বলেছেন, ‘২০২৫ সালে আল হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেই সান্তোসে ফিরছি।’
রোববার সাও পাওলোর শীর্ষ প্রতিযোগিতা পলিস্তার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় সান্তোস-পালমেইরাস। উরবানো কালদেইরা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে মাঠে ট্রফি নিয়ে যান নেইমার।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল বলেছে, ম্যাচের আগে নেইমার যান সান্তোসের লকাররুমে। সেখানে থাকা খেলোয়াড় ও কর্মকর্তাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে নেইমার বলেন, ২০২৫ সালে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ফিরছেন তিনি। সেখানে উপস্থিত সান্তোস বোর্ডের এক সদস্য ইউওএলকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ফেব্রুয়ারিতে সান্তোস-করিন্থিয়ানস ম্যাচের আগে করা সফরেও পেশাদার ক্যারিয়ারের প্রথম ক্লাবটিতে ফেরার কথা বলেছিলেন নেইমার। ক্লাব প্রেসিডেন্ট মার্সেলো তেজেইরা বলেছিলেন, নেইমারের ফেরার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
এদিকে কিছুদিন আগে ইন্টার মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহামের সঙ্গে সাক্ষাৎ হয় নেইমারের। যে সূত্রে নেইমারের মায়ামিতে যাওয়ার গুঞ্জন ডালপালা মেলে। তবে ইউওএলের মতে, ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা নেই।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD