1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:11 am

পুলিশের ডিএসপি হলেন মোহাম্মদ সিরাজ

Reporter
  • Updated Sunday, October 13, 2024
  • 182

সময় ডেস্ক : তেলেঙ্গানা রাজ্যের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ও আন্তর্জাতিক ক্রিকেটে সিরাজের অবদানের জন্য রাজ্য সরকার একটি প্লটসহ এই পদ উপহার দিয়েছে তাঁকে।
গতকাল আনুষ্ঠানিকভাবে উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে তেলেঙ্গানা পুলিশের মহাপরিচালক ড. জিতেন্দর দায়িত্ব বুঝিয়ে দেন সিরাজকে। এই রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন এই পেসার। এখান থেকেই আইপিএল ও জাতীয় দলে সুযোগ পেয়ে আলো ছড়িয়েছেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন রাজ্যের একমাত্র প্রতিনিধি।
গত জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে সিরাজের সঙ্গে দেখা করেছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। সে সময় সিরাজের জন্য একটি আবাসিক প্লট এবং সরকারি চাকরির ঘোষণা করেছিলেন তিনি।
গত বছর নিজেদের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, এশিয়া কাপে চ্যাম্পিয়ন এবং এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন, তার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলেছে ভারত। দলের অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সিরাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD