1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:56 am

চুনারুঘাটের মাদক ব্যবসায়ী রুস্তম আলী গ্রেফতার

Reporter
  • Updated Saturday, April 19, 2025
  • 158

চুনারুঘাট প্রতিনিধি : ২ কেজি গাঁজাসহ চুনারুঘাটের মো. রুস্তম আলী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রুস্তম চুনারুঘাট উপজেলার ঘনেশপুর গ্রামের আকবর আলীর ছেলে।
নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলম জানান, বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের একটি দল ধরমণ্ডল গ্রামের জনৈক আয়াত আলীর বাড়ির সামনের সড়ক থেকে অভিযান চালিয়ে মাদক কারবারি রুস্তমকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় তার কাছ একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
ওসি আরও জানান, রুস্তমের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক, চুরি ও দস্যুতার অভিযোগে ৭টি মামলা রয়েছে। তাকে বিরুদ্ধে নাসিরনগর থানায় নিয়মিত মামলা রজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD