1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:25 am

পিএসএল যাত্রায় বাসায় পাসপোর্ট রেখে বিমানবন্দরে মিরাজ

Reporter
  • Updated Thursday, May 15, 2025
  • 93

সময় ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ। লাহোর কালান্দার্স দলে নিয়েছে তাকে। বিসিবির ছাড়পত্র পাওয়া এই ক্রিকেটার গতকাল মঙ্গলবার পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন।
তবে যাওয়ার পথে ঘটেছে এক বিপত্তি। পাসপোর্ট বাসায় রেখে বিমানবন্দরে হাজির হন মিরাজ। বিমানবন্দরে আসার পর মিরাজ বুঝতে পারেন সঙ্গে পাসপোর্ট নেই। পরে অন্য একজনকে বাসায় পাঠিয়ে পাসপোর্ট আনান ডানহাতি এই অলরাউন্ডার।
২২ থেকে ২৫ মে পর্যন্ত পিএসএলে অংশ নিতে মিরাজকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। তিনি লাহোর কালান্দার্সের হয়ে এলিমিনেটর রাউন্ডে খেলবেন। লাহোরের হয়ে খেলা সিকান্দার রাজার জায়গায় মিরাজকে চেয়েছে দলটি।
জাতীয় দলের বর্তমান টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকায় মিরাজের পিএসএল খেলা নিয়ে কোনো বাধা দেয়নি বিসিবি। বরং বোর্ড বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছে। চলতি আসরের শুরুতে পিএসএল ড্রাফট থেকে দল পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার- লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে ইনজুরির কারণে এক ম্যাচও না খেলেই দেশে ফেরেন লিটন।
রিশাদ লাহোরের হয়ে পাঁচটি ম্যাচ খেললেও নাহিদ মাঠে নামার সুযোগ পাননি। ৯ মে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সাময়িকভাবে পিএসএল বন্ধ হয়ে গেলে দেশে ফিরে আসেন তারা। বর্তমানে এই দুই ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাত সফরে থাকা জাতীয় দলে রয়েছেন। ফলে তাদের আর দেখা যাবে না এবারের আসরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD