1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:19 am

কীভাবে মৃত্যু হলো মুকুল দেবের মুখ খুললেন ভাই রাহুল দেব

Reporter
  • Updated Sunday, May 25, 2025
  • 243

সময় ডেস্ক : মুকুল দেবের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া বলিউডে। অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন অভিনেতা মনোজ বাজপেয়ী। কিন্তু মুকুলের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলেননি তিনি। এবার ভাইয়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেতা রাহুল দেব।
বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল। তবে গত ৮-১০ দিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে রাহুল জানিয়েছেন মুকুলের শেষকৃত্যের কথা। তিনি লিখেছেন, ‘গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন।’
রাহুল আরও লিখেছেন, ‘মুকুলকে আমাদের দুই ভাই বোন রাশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেবও তাকে মনে করবে। দয়া করে বিকেল পাঁচটায় ভাইয়ের শেষকৃত্যে যোগ দিন।’
দিল্লিতেই শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে মুকুলের, তা জানাননি রাহুলও। মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার বাড়িতে যাওয়া শুরু করেছেন বলিউডের তারকারা।
মনোজ বাজপেয়ী ছাড়াও বিন্দু দারা সিংহ, দীপশিখা নাগপালও শোক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বড় পর্দার সঙ্গে ছোট পর্দাতেও পরিচিত মুখ ছিলেন মুকুল দেব। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ আধিকারিকের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের।
হিন্দি সিনেমা তাঁর ঝুলিতে মালয়ালি, গুজরাতি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি এবং বাংলা ছবিও রয়েছে। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য।
অভিনয় দক্ষতার জন্য তার অনুরাগীও ছিল অসংখ্য। অভিনয়ের পাশাপাশি বিমান চালনাতেও প্রশিক্ষণ ছিল এই তারকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD