1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:37 am

হামজা-সোহেলের গোলে বাংলাদেশের দুর্দান্ত জয়

Reporter
  • Updated Thursday, June 5, 2025
  • 112

সময় ডেস্ক : বাংলাদেশ ফুটবলে ফিরেছে জোয়ার। আর এই জোয়ারের কেন্দ্রবিন্দুতে লেস্টার সিটি মিডফিল্ডার হামজা চৌধুরী। জাতীয় দলের জার্সিতে ঢাকায় অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন তিনি। তার একমাত্র গোল এবং সোহেল রানার আরও একটি গোলে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
দীর্ঘ ৫৫ মাস পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। ভিড় জমেছিল হাজারো দর্শকের। ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল পায় বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূঁইয়ার কর্নার থেকে দুর্দান্ত হেডে নিজের অভিষেক গোলটি করেন হামজা। পুরো গ্যালারি তখন ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনিতে মুখর।
প্রথমার্ধেই আরও দুটি ভালো সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে জামাল ও ফাহমিদুল গোল করতে ব্যর্থ হন। বিরতির আগে ১-০ গোলে এগিয়ে থেকেই ড্রেসিংরুমে যায় জামালের দল।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৪৯ মিনিটে সোহেল রানা দূর থেকে বাঁ পায়ে অসাধারণ শটে ব্যবধান দ্বিগুণ করেন। ভুটানের গোলরক্ষক জাংপো কিছুই করার ছিল না।
ম্যাচের শেষ দিকে দু’দলই কয়েকটি সুযোগ পায়। তবে বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা ও ভুটানের জাংপো দুর্দান্ত সেভ দিয়ে দলকে রক্ষা করেন। যোগ করা সময়ে জিগমে নামগিয়ালের শট আটকে দিয়ে ম্যাচে শেষ সেভটিও করেন মিতুল।
এই জয়ে জামাল ভূঁইয়ার প্রতিশোধের প্রত্যাশাও পূর্ণ হয়েছে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, “ভুটানের বিপক্ষে আগের হার ভুলতে পারিনি।” এবার ২-০ ব্যবধানেই বাংলাদেশ নিশ্চিত করেছে জয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD