1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:19 am

র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগোলেন মুস্তাফিজ :: অন্যদের চমক

সময় ডেস্ক
  • Updated Thursday, July 24, 2025
  • 87

পাকিস্তানকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারানোর পরই আরেকটি খুশির খবর পেল বাংলাদেশ দল। আইসিসি প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দুর্দান্ত অগ্রগতি দেখিয়েছেন টাইগার বোলার ও ব্যাটাররা। সবচেয়ে বড় অগ্রগতি এসেছে মুস্তাফিজুর রহমানের কাছ থেকে, ১৭ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় তিনি এখন যৌথভাবে নবম।
পাকিস্তানের বিপক্ষে সিরিজজয়ে বড় অবদান রেখেছেন মুস্তাফিজ। তিন ম্যাচের সিরিজে তিনটি উইকেট নিয়েছেন মাত্র সাত রান গড়ে। তার বোলিংয়ে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তান ব্যাটিং লাইনআপ। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার মিলল আইসিসি র‌্যাঙ্কিংয়ে।
শুধু মুস্তাফিজ নয়, উন্নতি হয়েছে আরও বেশ কয়েকজন বোলারের। শেখ মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে। দ্বিতীয় ম্যাচে ২৫ রানে ২ উইকেট নিয়ে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। তানজিম সাকিবও ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭ তম স্থানে, তার সঙ্গে আছেন ভারতের কুলদীপ যাদব। এছাড়া তাসকিন আহমেদ ১ ধাপ এগিয়ে আছেন ২৭ নম্বরে, শরিফুল ইসলাম ১৪ ধাপ উঠে ৪৩ নম্বরে। হাসান মাহমুদ ৪ ধাপ পিছিয়ে নেমেছেন ৪০ নম্বরে। রিশাদ হোসেন তিন ধাপ পিছিয়ে ২০তম স্থানে।
টাইগার ব্যাটারদের তালিকায় সবচেয়ে বড় লাফ তানজিদ হাসান তামিমের। র‌্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি করে ৩৭ নম্বরে উঠে এসেছেন তিনি। ১৭ এগিয়েছেন ৫৩ নম্বরে জায়গা করে নিয়েছেন জাকের আলী। ২২ ধাপ এগিয়েছেন পারভেজ হোসেন ইমন। তিনি ৬৩ নম্বরে উঠে এসেছেন।
তাওহিদ হৃদয় ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯ নম্বরে আছেন। তার সঙ্গী কুইন্টন ডি কক। এক ধাপ পিছিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তিনি আছেন ৪৫ নম্বরে। টি-টোয়েন্টি দলে জায়গা হারানো নাজমুল হোসেন শান্ত ৬ ধাপ পিছিয়ে এখন ৭৩তম স্থানে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD