1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:46 am

সাবেকদের টুর্নামেন্টে তান্ডব চালালেন এবি ডি ভিলিয়ার্স

সময় ডেস্ক
  • Updated Monday, August 4, 2025
  • 160

ক্রিকেটকে বিদায় জানালেও ব্যাট হাতে এখনও পুরোনো সেই দাপট বজায় রেখেছেন এবি ডি ভিলিয়ার্স। সাবেক তারকাদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে তার ঝড়ো ব্যাটিংয়ের সামনে কোনো দলই টিকতে পারেনি। ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্সদের বিপক্ষে ৬০ বলে ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে এনে দিয়েছেন শিরোপা।
শনিবার রাতে টস হেরে ব্যাট করে শারজিল খানের ৭৬ রানে ভর করে পাকিস্তান লিজেন্ডস তোলে ৫ উইকেটে ১৯৫ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন ভিলিয়ার্স। মাত্র ৪৭ বলে পূর্ণ করেন নিজের তৃতীয় সেঞ্চুরি। শতরানের ইনিংসে ১২টি চার আর ৭টি ছক্কা মেরেছেন। শেষ পর্যন্ত মাত্র ১ উইকেট হারিয়ে ১৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়া লিজেন্ডরা।
৪১ বছর বয়সী ভিলিয়ার্স গোটা টুর্নামেন্টেই ছিলেন দুর্দান্ত। মাত্র ৫ ম্যাচে ৩ সেঞ্চুরিতে ৪৩১ রান করে জিতেছেন টুর্নামেন্টের সব বড় পুরস্কার। মাস্টার ব্লাস্টার অব দ্য ম্যাচ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, গেম চেঞ্জার অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্ট সেরা জিতেছেন তিনি।
সাবেকদের আসর জিতে ২ লাখ মার্কিন ডলার পেয়েছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সরা। পাকিস্তান ফাইনালে উঠেছে ওয়াকওভার পেয়ে। ভারত চ্যাম্পিয়ন্স দল গ্রুপ পর্বের মতন সেমিফাইনালেও তাদের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানালে না খেলেই ফাইনালে উঠেন মোহাম্মদ হাফিজরা। ফাইনাল মঞ্চে অবশ্য তাদের খুঁজেই পাওয়া গেল না।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD