Title :
নবীগঞ্জে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট বোন নিহত নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে নবীগঞ্জ পৌরসভার কোটি টাকার যানবাহন নবীগঞ্জে শাহ এ.এম.এস কিবরিয়া এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান মাধবপুর-গালিমপুর মাদ্রাসার অধ্যক্ষ হুমায়ুন-এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ চোখ হারানো নবীগঞ্জের আলিফ চৌধুরীর পাশে সিনিয়র সাংবাদিক মুরাদ আহমদ নবীগঞ্জে চাঁদা না দেওয়ায় দুবাই প্রবাসী ও স্বজনদের ওপর হামলা নবীগঞ্জে স্ত্রীকে নির্যাতন ও যৌতুক দাবীর অভিযোগে স্বামী কারাগারে নিবন্ধন ও এমবিবিএস পাস ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক শহর সমন্বয় কমিটি (‘টি.এল.সি.সি) এর ত্রৈমাসিক সাধারণ সভা

  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৩০১ Time View

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন- ‘নবীগঞ্জ পৌরবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শহর সমন্বয় কমিটি (টি.এল.সি.সি) পৌর পরিষদকে সঠিক নির্দেশনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’ তিনি নবীগঞ্জ শহরের সার্বিক উন্নয়নে টিএলসিসি, পৌর-পরিষদ, অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ পৌরসভার সকল শ্রেণি-পেশার নাগরিকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তিনি পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, পৌরভবনের বিষয়ে একটি সুসংবাদ আসবে আগামী ফেব্রুয়ারিতে। জানুয়ারির মধ্যেই যেন পৌরবাসী বিশুদ্ধ পানি পেয়ে যান, সেজন্য আমি আমার পরিষদকে নিয়ে জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি পৌরসভার কার্যক্রমে পৌরকরের প্রতি গুরুত্ব আরোপ করে পৌর নাগরিকদের পৌরকর প্রদান করার আহ্বান জানান।
পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে বলেন, ২৫ কোটি টাকার মাস্টার ড্রেনের কাজ শেষের দিকে, এর মাধ্যমে পৌরসভার ড্রেনেজ সমস্যা সমাধানের পাশাপাশি ওয়ান ওয়ে হওয়ার সুযোগ এসেছে বলা যায়। পৌরসভার ময়লা আবর্জনা অপসারণের জন্য ডাম্পিং স্টেশন নির্মাণের পথে রয়েছে। আগামী বছরের মধ্যে বাস, সিএনজি সালামতপুর বাসস্ট্যান্ডে চলে যাবে, ইনশাআল্লাহ। আগামী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগেই মুক্তিযোদ্ধা চত্বর এবং ২০২৪ সালের মধ্যে নবীগঞ্জ বাজার পয়েন্টের সৌন্দর্য বর্ধন চত্বর নির্মিত হবে বলেও তিনি জানান। তিনি ধৈর্য সহকারে টি.এল.সি.সি’র সদস্যবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি গতকাল রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ পৌরসভার কফারেন্স রুমে শহর উন্নয়ন কমিটি (টিএলসিসি) এর সভায় সভাপতির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ ব্র্যাক ব্যবস্থাপক মো. আবু রায়হান, নবীগঞ্জ আশার ব্যবস্থাপক মো. সৈয়দ আলী, হবিগঞ্জ উন্নয়ন সংস্থা নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক রুহুল আমিন চৌধুরী, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম, টিএলসিসির সম্মানিত সদস্য আহমদ ঠাকুর রানা, মনর উদ্দিন, ওয়াহিদুজ্জামান জুয়েল, যুথিকা রানী দাশ, রোকেয়া বেগম, মাজেদা আক্তার চৌধুরী, রিপা আক্তার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম ও পূর্ণিমা রানী দাশ, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. লুৎফুর রহমান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো ফজল চৌধুরী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো নানু মিয়া, টিএলসিসির সম্মানিত সদস্য ফুর্শিদা ইয়াসমিন, ফুলন দাশ, হাছনা বেগম, খেলা বেগম ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026
Site Customized By NewsTech.Com