Title :
নবীগঞ্জে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট বোন নিহত নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে নবীগঞ্জ পৌরসভার কোটি টাকার যানবাহন নবীগঞ্জে শাহ এ.এম.এস কিবরিয়া এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান মাধবপুর-গালিমপুর মাদ্রাসার অধ্যক্ষ হুমায়ুন-এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ চোখ হারানো নবীগঞ্জের আলিফ চৌধুরীর পাশে সিনিয়র সাংবাদিক মুরাদ আহমদ নবীগঞ্জে চাঁদা না দেওয়ায় দুবাই প্রবাসী ও স্বজনদের ওপর হামলা নবীগঞ্জে স্ত্রীকে নির্যাতন ও যৌতুক দাবীর অভিযোগে স্বামী কারাগারে নিবন্ধন ও এমবিবিএস পাস ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার

নবীগঞ্জে বিসমিল্লাহ বেকারিতে আগুন :: ২ লাখ টাকার ক্ষতি

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭৪ Time View

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে বিসমিল্লাহ বেকারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেকারির বিভিন্ন মালামাল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক।
শনিবার (১৫ আগষ্ট) রাত দেড়টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার উসমানী রোডে ইব্রাহিম মসজিদের পাশে অবস্থিত বিসমিল্লাহ বেকারিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বেকারির ভেতরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বেকারির ভেতরে থাকা বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে যায়।
বিসমিল্লাহ বেকারির মালিক জাহিদ হাসান শুভ জানান, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার কয়লা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Site Customized By NewsTech.Com