Title :
নবীগঞ্জে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট বোন নিহত নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে নবীগঞ্জ পৌরসভার কোটি টাকার যানবাহন নবীগঞ্জে শাহ এ.এম.এস কিবরিয়া এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান মাধবপুর-গালিমপুর মাদ্রাসার অধ্যক্ষ হুমায়ুন-এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ চোখ হারানো নবীগঞ্জের আলিফ চৌধুরীর পাশে সিনিয়র সাংবাদিক মুরাদ আহমদ নবীগঞ্জে চাঁদা না দেওয়ায় দুবাই প্রবাসী ও স্বজনদের ওপর হামলা নবীগঞ্জে স্ত্রীকে নির্যাতন ও যৌতুক দাবীর অভিযোগে স্বামী কারাগারে নিবন্ধন ও এমবিবিএস পাস ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার

হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘মা ও শিশু কর্নার’ চালু

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৮৫ Time View

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মা ও শিশুদের জন্য ‘মা ও শিশু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ফিতা কেটে এর উদ্বোধন করেন।
জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত এই কর্নারে শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা এবং মায়েদের জন্য নিরিবিলি মাতৃদুগ্ধপান কেন্দ্র রাখা হয়েছে। সরকারি দপ্তরে আসা সেবাপ্রত্যাশী মায়েরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে সেবা নিতে পারেন, এ লক্ষ্যেই কর্নারটি স্থাপন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, সরকারি সেবা নিতে আসা মায়েরা যাতে কোনো ধরনের অস্বস্তি বা বিড়ম্বনায় না পড়েন সেই লক্ষ্যেই এই কর্নার স্থাপন করা হয়েছে। মায়েদের জন্য নিরাপদ ও নিরিবিলি পরিবেশ নিশ্চিত করতে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ।
‘মা ও শিশু কর্নার’-এ সেবাপ্রার্থী মায়েদের জন্য রয়েছে নিরাপদ ও নিরিবিলি মাতৃদুগ্ধপান কেন্দ্র এবং শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা। ফলে এখন থেকে মায়েরা নিশ্চিন্তে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন এবং শিশুরাও থাকবে সুরক্ষিত পরিবেশে।
উদ্বোধন শেষে উপস্থিত সবার অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Site Customized By NewsTech.Com