Title :
নবীগঞ্জে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট বোন নিহত নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে নবীগঞ্জ পৌরসভার কোটি টাকার যানবাহন নবীগঞ্জে শাহ এ.এম.এস কিবরিয়া এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান মাধবপুর-গালিমপুর মাদ্রাসার অধ্যক্ষ হুমায়ুন-এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ চোখ হারানো নবীগঞ্জের আলিফ চৌধুরীর পাশে সিনিয়র সাংবাদিক মুরাদ আহমদ নবীগঞ্জে চাঁদা না দেওয়ায় দুবাই প্রবাসী ও স্বজনদের ওপর হামলা নবীগঞ্জে স্ত্রীকে নির্যাতন ও যৌতুক দাবীর অভিযোগে স্বামী কারাগারে নিবন্ধন ও এমবিবিএস পাস ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার

নবীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন দুই অভিযানে লাখ টাকা জরিমানা

  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬২ Time View

নবীগঞ্জ উপজেলায় কৃষিজমি থেকে অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুই অভিযানে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।
প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) উপজেলার রিফাতপুর এলাকায়। এ সময় অনুমতি ব্যতীত এক্সেভেটর ব্যবহার করে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের অপরাধে রোমান মিয়া (পিতা- নূর মিয়া), গ্রাম- রিফাতপুর, নবীগঞ্জকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় গতকাল মঙ্গলবার (৩ মার্চ)। একই আইনে বড় আলীপুর মান্দারকান্দি এলাকার হায়দর মিয়া (পিতা- খমর উদ্দিন)-কে অনুমতি ছাড়া কৃষিজমি থেকে এক্সেভেটর দিয়ে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষায় এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Site Customized By NewsTech.Com