1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:30 am

সময় মেনে ফল খান

Reporter
  • Updated Thursday, November 20, 2014
  • 543

সময় ডেস্ক ॥ দুপুর ও রাতের খাবারের মাঝে নির্দিষ্ট কিছু ফলমূল ও অস্বাস্থ্যকর খাবার খেলে তা কোমরের জন্য ক্ষতির কারণ হতে পারে। যুক্তরাজ্যের ডেন্টিল অ্যাকটিভ পরিচালিত নতুন এক জরিপে দেখা যায়, শরীরের গঠন ও বৃদ্ধির জন্য ফলমূল গুরুত্বপূর্ণ হলেও তা দাঁতের ক্ষতি করে থাকে। জরিপে যুক্তরাজ্যের ৪৫৮ জন দন্তচিকিৎসক, পেশাদার বিশেষজ্ঞ ও কর্মী অংশ নেন। তাঁরা দুই খাবারের মাঝে মিষ্টি ফল খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন এবং দাঁতের জন্য ক্ষতিকর কিছু খাদ্যাভ্যাস চিহ্নিত করেছেন। যেমন দাঁত, দন্তমূল ও দাঁতের শক্ত বহিরাবরণের ক্ষয়ের অন্যতম কারণ হচ্ছে জলখাবার। আর এক-তৃতীয়াংশ বিশেষজ্ঞ মনে করেন, চকলেট ও বিস্কুটের মতো আপেলও দাঁত, মাড়ির অনেক ক্ষতি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD