
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনীতি প্রতিহিংসার কারণে বাসদ নেতার উপর হামলা করে হত্যার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। কিন্তু অল্পের জন্য তিনি প্রাণে বেচেঁ গেছেন। গত সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা বাসদ নেতা ইকবাল হোসেন খান (৩৫) দলীয় কার্যালয় থেকে বাসায় ফেরার পথে নিউ মুসলিম কোয়ার্টার এলাকার রাস্তায় একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে তাকে প্রাণে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে দুর্বৃত্তদের হুমকিতে তিনি বাসা থেকে বের হতে পারছেন না। তাদের ভয়ে তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply