
সময় ডেস্ক ॥ একটি ডিমের দাম ৩০ হাজার ডলার! কেউ এর আগে চিন্তা করেছে বলে মনে হয় না। ‘বেভার্লি হিল এগ’ নামক একটি দাতা সংস্থা সম্প্রতি একটি ডিমের দাম ৩০ হাজার ডলার দেয়ার ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে গত ২১ নভেম্বর দ্য ইউসিএলএ ডেইলি ব্রইন নামক দৈনিকপত্রিকায় সংস্থাটি একটি বিজ্ঞাপনও প্রকাশ করে। হলিউড ভিত্তিক একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞাপন দিয়ে একটি ডিমের জন্য ৩০ হাজার মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে বেভার্লি হিল এগ নামের দাতা সংস্থাটি। তবে সবাই এ সুযোগ পাচ্ছেন না। এর জন্য সংস্থাটির শর্ত রয়েছে। সেখানে বলা হয়েছে, যদি কোনো নারী যদি হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মতো হয় তাহলেই তাকে একটি ডিমের জন্য ৩০ হাজার মার্কিন ডলার প্রদান করবে তারা। বিজ্ঞাপনে অবশ্য এ অভিনেত্রীর নাম উল্লেখ করেননি তারা। কিন্তু যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে সবাই বুঝতে পারবে জোলির মতোই কাউকে খুঁজছেন তারা। বিজ্ঞাপনটিতে বলা হয়েছে, ‘ককেসিয়ান, বাদামী চুল, লম্বা গড়নের, উঁচু চোয়াল এবং কপাল- এমন দেখতে যে কেউ একটি ডিম দিয়ে জিতে নিতে পারেন ৩০ হাজার মার্কিন ডলার।’
Designed by: Sylhet Host BD
Leave a Reply