1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:18 am

বিপ্লবের ৫ দিনের রিমান্ডের আবেদন, এমপি আবু জাহিরকে হত্যার হুমকিদাতা

Reporter
  • Updated Saturday, December 6, 2014
  • 534

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আলহাজ্ব এড. আবু জাহিরকে হত্যার হুমকিদাতা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বহিস্কৃত নেতা এনামুল হক বিপ্লবকে রিমান্ডে নেয়ার আবেদন করা হচ্ছে। উল্লেখ্য গত বুধবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পইল গ্রামে অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিপ্লব ২৭ নভেম্বর রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হবিগঞ্জ আগমণ উপলক্ষ্যে আওয়ামীলীগের কার্যালয়ে দলের প্রস্তুতিসভা চলাকালে সাংসদ আবু জাহিরকে মোবাইলে প্রাণে হত্যার হুমকি দেয়। বিষয়টি পুলিশকে অবগত করা হলে পুলিশ বিপ্লবকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। গতকাল শুক্রবার সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, বিপ্লবের নিকট থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আরো তথ্য উদঘাটনের জন্য তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD