1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:32 am

কাঁচা খেজুর রসে মৃত্যু!

Reporter
  • Updated Wednesday, December 10, 2014
  • 559

সময় ডেস্ক ॥ শীত মানেই তাজা সবজি, পিঠা-পুলি, বেড়াতে যাওয়া আরো কত কি। তবে শীতে খেজুরের রস ও খেজুররে গুড় (৩য় পৃষ্ঠায় দেখুন) সবার দারুণ প্রিয়। যতই ভালোবাসুন না কেন কাঁচা খেজুর রস খেতে সাবধান। কেননা কাঁচা খেজুর রসে থাকতে পারে নিপাহ ভাইরাস যা ফলে মৃত্যুও ঘটে। গত কয়েক বছর ধরে শীতকালে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে লালমনিরহাট, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। ২০০১ সালে মেহেরপুর জেলায় অজ্ঞাত রোগ হিসেবে দেশে প্রথম এই রোগের প্রাদুর্ভাব ধরা পড়ে। ১৯৯৮ সালে মালয়েশিয়ায় নিপাহ নামক গ্রামে এই ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব ঘটে বলে রোগের জন্য দায়ি ভাইরাসকে ‘নিপাহ’ নামে অভিহিত করা হয়। নিপাহ ভাইরাসের বাহক প্রধানত বাদুড়। শীতকালে বাদুড় খেজুরের কাঁচা রস খাওয়ার সময় রসের মধ্যে এই নিপাহ ভাইরাসের বিস্তার ঘটে। বাদুড়ে মুখ দেয়ায় নিপাহ ভাইরাস সংক্রমিত এই কাঁচা খেজুর রস পানের মাধ্যমে মানুষ নিপাহ ভাইরাসজনিত মস্তিষ্কের প্রদাহে আক্রান্ত হয়। ইনস্টিটিউট ফর ইপিডেমিওলোজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ও আইসিডিডিআরবি এ বিষয়ে গবেষণা করেছে। অনুসন্ধান করে দেখা গেছে, রাতে বাদুড় খেজুর গাছে বাঁধা হাঁড়ি অথবা নল থেকে রস খাওয়ার সময় লালার সঙ্গে নিপাহ ভাইরাস রসে যায়। সেই রস যারা খায় তারাই নিপাহ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে অসুস্থ হয় এবং মারা যায়। এর কোনো চিকিৎসা বের হয়নি। নিপাহ ভাইরাস মিশ্রিত খেজুর রস যারা পান করেছে তাদের জ্বর, অচেতন হয়া, খিচুনি, বমিসহ মাথাব্যথা, শ্বাসকষ্ট হয়েছে। আর মৃত্যু হয়েছে প্রায় ৯২ শতাংশের। এই রোগকে মস্তিষ্ক প্রদাহ বা এনসেফাইটিস হিসেবে চিহ্নিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD