1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
January 18, 2026, 6:17 am

নবীগঞ্জে বাড়ীর সীমানা নিয়ে দু’গ্র“পের সংর্ঘষ ॥ আহত ১০

Reporter
  • Updated Monday, October 20, 2014
  • 556

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামে বাড়ীর সীমানা নিয়ে দু’পক্ষের সংর্ঘষে ৪ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানাযায়, ভরগাও গ্রামের হতদরিদ্র কবির মিয়া স্বপরিবার নিয়ে প্রায় ৮/১০ বছর যাবত পাহাড়ে বসবাস করে আসছেন। গতকাল রবিবার সকাল ১১ টার দিকে কবির মিয়ার বাড়ির সীমানায় বাশেঁর বেড়া দেয়ার সময় হঠাৎ করে একই গ্রামের প্রভাবশালী নুর মিয়া বেড়া ভাংঙ্গা শুরু করে।  এতে কবির মিয়ার ছেলে মোশাহীদ মিয়া বাধা দিলে নূর মিয়া সহ তার লোকজন মোশাহিদ মিয়াকে মারধর করেন। এর চিৎকার শুনে পরিবারের লোকজন চুটে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরেন। একপর্যায়ে নুর মিয়া, হারুন মিয়া, আরজু মিয়া গংরা তাদের বসত ঘরে হামলা চালিয়ে পরিবারের ছোট ছেলে মেয়েসহ সবাই মারধর করে এবং বাড়ী-ঘর ভাংচুর করে। পরে স্থানীয় লোকজন ইকরাম মিয়া (৫০), মোশাহিদ মিয়া (২৫), মাজেদা বেগম (৮), আজিজুল মিয়া (১৪) কে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কবির মিয়া (৪৫), সামছিয়া বেগম (৩৬), হালেমা বেগম (৫) কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।Ahoto-4

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD