1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 7, 2026, 2:41 am

দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদকের মাতা এবং প্রকাশক ও বার্তা সম্পাদকের নানী মোছাঃ আয়মনা বিবির ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

Reporter
  • Updated Friday, January 16, 2015
  • 468

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন এর মাতা ও প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম মিয়া তালুকদারের নানী মোছাঃ আয়মনা বিবি ইন্তেকাল করেছেন ( ইন্নাল্লিল্লাহি… … … রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১ টায় বার্ধক্য জনিত কারনে নিজ বাড়ি নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুরে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমার লাশ একনজর দেখার জন্য নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তার গ্রামের বাড়িতে ছুটে যান। পরে সন্ধা ৬টায় মরহুমার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযার নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাহুবল আসনের এমপি জেলা জাতিয় পার্টির সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী,জেলা জামায়াতের সেক্রটারী মাওঃ মোশাহিদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ লুৎফুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাউন্সিলর এটি এম সালাম, পৌর সচিব নূরে আলম সিদ্দিকী, হিসাব রক্ষক মোঃ জালাল উদ্দিন, কাউন্সিলর সুন্দর আলী, প্রভাষক রুমেল আহমেদ, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী, পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুল আলীম ইয়াছিনি, বাসদ নেতা চৌধুরী ফয়ছল শোয়েব, বিশিষ্ট মুরুব্বি হাফিজুর রহমান কালন, হাজী সরাজ মিয়া, হাফিজুর রহমান তালুকদার, মোঃ আজিজুর রহমান, আক্কাছ আলী, বশির আহমেদ চৌধুরী, পৌর যুবদলের সভাপতি আব্দুল বাকির চৌধুরী এমরান, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আকিকুর রহমান সেলিম, রেজা আহমেদ চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, আবু বকর চৌধুরী প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD