1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:51 am

শাবনূরের নতুন

Reporter
  • Updated Friday, July 21, 2017
  • 594

সময় ডেস্ক ॥ রোজার ঈদের দুদিন আগে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরেছেন শাবনূর। এবারও ফেরার পর তিনি বেশকিছু নতুন কাজের প্রস্তাব পেয়েছেন। কিন্তু অনেক প্রস্তাব পেলেও শাবনূর সব কাজে হ্যাঁ বলেননি। তবে নতুন খবর হচ্ছে, খুব শিগগিরই নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন তিনি। গত বছর ‘ইউরো স্টার’ নামে একটি কোম্পানির চুলার বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছিলেন এ নায়িকা। এবারও একই কোম্পানির একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাকে। এটি নির্দেশনা দেবেন আহমেদ ইলিয়াস। তিনি বলেন, শাবনূরের সঙ্গে আমার নতুন বিজ্ঞাপনচিত্রের কাজের বিষয়ে কথা চূড়ান্ত হয়েছে। শাবনূর এর আগেও এই কোম্পানির বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। বেশ বড় আয়োজনে এফডিসিতে সেট সাজিয়ে এর শুটিং করবো। চলতি মাসের শেষদিকে অথবা সামনে মাসের শুরুতে এর কাজ শুরু করবো। এদিকে শাবনূর আগের চেয়ে ওজন কমিয়েছেন। নিয়মিত ব্যায়াম করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এবার দীর্ঘ সময়ের জন্যই দেশে ফিরেছি। কাজ অবশ্যই করবো। নতুন বিজ্ঞাপনচিত্রের বাইরে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ নামের ছবিতে কাজ করার কথা রয়েছে। আমি কোনো কিছুতে তাড়াহুড়া করতে চাই না। আশা করি, কাজগুলো দর্শক পছন্দ করবেন। উল্লেখ্য, পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক শাবনূরকে নিয়ে বেশকিছু জনপ্রিয় ছবি পরিচালনা করেছেন। এরমধ্যে রয়েছে ‘দুই নয়নের আলো’ ‘মা আমার চোখের মণি’, ‘মন ছুঁয়েছে মন’, ‘এমনও তো প্রেম হয়’ ও ‘কিছু আশা কিছু ভালোবাসা’। ‘দুই নয়নের আলো’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান এই জনপ্রিয় চিত্রনায়িকা। ঢাকার প্রেক্ষাগ্রহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’। গত বছর থেকে বেশ কয়েকবার ‘অস্ট্রেলিয়া টু ঢাকা’ দৌড়াদৌড়ি করেছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এবার ওজন কমিয়ে ভিন্ন লুকে দর্শকের সামনে ফিরবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD