1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:07 am

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৯ জন আহত স্বর্ণালঙ্কার ও নগদ ২ লক্ষ টাকা লুট

Reporter
  • Updated Thursday, February 5, 2015
  • 544

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মা মেয়েসহ ৯ জন আহত হয়েছে। আক্রমন কারীরা নগদ ২ লাখ টাকা, স্বর্নের চেইন লুট করে নিয়ে গেছে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের জলফু মিয়া তালকুদারের দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত আলফু মিয়া তালুকদারের পুত্র ফজল মিয়া, সাদিক মিয়া, রফিক মিয়া, বিএনপি নেতা গোলাম নবী মেম্বারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল বুধবার বিকালে বড়গাঁও গ্রামের মৃত আব্দুস সবুরের পুত্র গোলাম নবী তালুকদার (৬০) ও মৃত আলফু মিয়ার পুত্র মোঃ ছাদিক মিয়া (৩০), ফজল মিয়া (৪০), শহিদ মিয়া (২০), রফিক মিয়া (২৫) পূর্ব শত্র“তার জের ধরে গতকাল বিকালে স্থানীয় বিএনপি নেতা গোলাম নবী (প্রাক্তন মেম্বার) মুলকভাবে দা, রামদা, লাঠি, ফিকল, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত হয়ে জলফু মিয়া তালুকদারের বাড়ীতে প্রবেশ করে ফিল্মি স্টাইলে আক্রমন চালায়। তাদের হামলায় আলফু মিয়া তালুকদার, তার স্ত্রী ছালেমা বেগম ও তাদের পুত্র-কন্যাসহ ৯ জন আহত হয়। গুরুতর আহত জুলফু মিয়া তালুকদার, তার স্ত্রী মোছাঃ ছালেমা বেগম তালুকদার, তাদের পুত্র শামীম মিয়া তালুকদারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত খালেদা বেগম, জসিম তালুকদার, শিরিনা বেগম, জুলেখা বেগম কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। আক্রমনকারীরা এ সময় তাদেরকে বেদড়ক মারপিট করে একটি স্বর্নের চেইন ও জমি খরিদের জন্য ব্যাংক থেকে উত্তোলনকৃত নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে সেলিম মিয়া তালুকদার বাদী হয়ে গতকাল বুধবার রাতে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD