1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:28 am

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত

Reporter
  • Updated Sunday, February 8, 2015
  • 458

জগন্নাথপুর প্রতিনিধি ॥ জগন্নাথপুর – বিশ্বনাথ – সিলেট সড়কের ইসহাকপুর আল-জান্নাত মাদ্রাসা এলাকায় সড়ক দুর্ঘটনায় মীরপুর উচ্চ বিদ্যালয়ের ৫জন এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল শনিবার বেলা ২টায় জগন্নাথপুর সদরের পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা শেষে সিএনজি যোগে বাড়িতে ফেরার পথে জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের ইসহাকপুর আল-জান্নাত মাদ্রাসা নামকস্থানে পৌছামাত্র সিএনজিটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে ৫জন এসএসসি পরীক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে উপজেলার মীরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের আব্দুল আলীর পুত্র রাজিব আলী (১৭), কৃষ্ণ দাশের মেয়ে স্বর্না দাশ (১৬), হীরা দেব নাথের পুত্র জলি দেবনাথ (১৬) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও অন্যান্যেদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD