
মতিয়ার চৌধুরী লন্ডন থেকে ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রেটার ম্যানচেস্টার যুবলীগের উদোগে ইফতার মাহফিল ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ই মে বুধবার ম্যানচেষ্টারের স্থানীয় লংসাইটে সানাম রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগের সভাপতি শামসু মিয়া। সংগঠনের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন কাউছারের পরিচালনায় সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাতাব মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গাওছুল ইমাম চৌধুরী সুজন। সভায় সংগঠনের সহ-সভাপতি শামিম চৌধুরী টিটুর বাংলাদেশ গমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর চৌধুরী, মাতাব মিয়া, সাহেল, আশারাফুল, মুকুল আহমেদ প্রমুখ। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্যের উপর আলোচনা করে দেশ ও জাতির কল্যাণে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply