1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:09 am

ফের আজাহারকে কারিনার ‘না’

Reporter
  • Updated Monday, February 16, 2015
  • 516

সময় ডেস্ক ॥ ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজাহারের বায়োপিকে কাজের অফার আগেই পেয়েছিলেন। তখন ‘না’ করেছিলেন। মাস ঘুরতে না ঘুরতেই আবারো সেই একই কাজের প্রস্তাব। ফলাফল সেই একই। এবারও মুভিটিতে কাজের প্রস্তার ফিরিয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। খবর টাইমস অব ইন্ডিয়ার। আজাহারের বায়োপিকে মূল ভূমিকায় অভিনয় করবেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। আর তার স্ত্রী সঙ্গীতা বিজলানির ভূমিকায় কারিনাকে চেয়েছিলেন পরিচালক অ্যান্টনি ডি সুজা। কিন্তু মুভিটিতে কাজ করার ব্যাপারে না করে দেন কারিনা। এরপর পরিচালক ও প্রযোজকরা শ্রীলংকার অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের দারস্থ হন। কিন্তু জ্যাকুলিনও এখন ‘বাঙ্গিস্তান’ ও ‘ব্রাদারস’ মুভি দুটি নিয়ে ভীষণ ব্যস্ত। তাই তিনিও না করে দেন। এ প্রসঙ্গে জ্যাকুলিনের ম্যানেজার জানান, অনেকগুলো প্রজেক্ট নিয়ে তার সঙ্গে কথা চলছে। কাজেই হাল ছেড়ে দিয়ে পরিচালক আবারও ফিরে আসেন কারিনার কাছে। কিন্তু দ্বিতীয়বারও বিফল হতে হয় তাকে। বর্তমানে ‘উদা পাঞ্জাব’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিনা। উল্লেখ্য, আগামী মাস থেকে মোহাম্মদ আজাহারের বায়োপিকের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD