1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:03 pm

মা-ছেলে দুজনেই ব্রাজিল

Reporter
  • Updated Sunday, June 24, 2018
  • 725

সময় ডেস্ক ॥ বিশ্বকাপ ফুটবল এলেই দেশ যেন দুই ভাগে ভাগ হয়ে যায়। অন্যান্য দেশের বেশ কিছু সমর্থক থাকলেও সিংহভাগ সমর্থক ব্রাজিল আর আর্জেন্টিনার। এ নিয়ে উন্মাদনাও কম হয়না। সবাই নিজ নিজ পছেন্দর দলের জার্সি পরে ঘুরে বেড়ান কিংবা সোশ্যাল সাইটে ছবি আপলোড করেন। চিত্রনায়িকা অপু বিশ্বাসও এর ব্যতিক্রম নন। তুমুল জনপ্রিয় এই নায়িকা এবার সোশ্যাল সাইট ফেসবুকে নিজের এবং ছেলে আব্রামের একটি ছবি পোস্ট করলেন। দুইজনের পরনেই ব্রাজিলের হলুদ জার্সি। জার্সির পেছনের দিকে আবার দুজনের নামও লেখা রয়েছে। তাদের পছন্দের দল রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয়ের হেক্সা মিশনে আছে। শুরুটা ভালো না হলেও নিজেদের দ্বিতীয় ম্যাচের স্বরূপে ফিরেছে নেইমাররা। এবারের ঈদে অপু ও শাকিব অভিনীত ‘পাঙ্কু জামাই’ ছবিটি মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছেন আব্দুল মান্নান। সম্প্রতি অপু বিশ্বাস কলকাতার নির্মাতা সুবীর মলের পরিচালনায় ‘শর্টকাট’ ছবিতে অভিনয় করেছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। এছাড়া নায়ক বাপ্পী চৌধুরীর বিপরীতে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতেও দ্রুত কাজ শুরু করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD