1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
January 18, 2026, 6:36 am

বিশ্বকাপ ক্রিকেটের ধারাভাষ্যে তারকারা

Reporter
  • Updated Thursday, February 19, 2015
  • 513

সময় ডেস্ক ॥ বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশের সব খেলাসহ ৪৯টি খেলার বাংলা ধারাভাষ্য সরাসরি সম্প্রচার করছে রেডিও ভূমি এফএম ৯২.৮। এই ধারাভাষ্য প্যানেলে সরাসরি অংশ নিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিভিন্ন অঙ্গনের তারকা শিল্পীরা। আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের সরাসরি ধারাভাষ্যে অংশ নেবেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, চিত্রনায়িকা মৌসুমী, অভিনেতা শহীদুল আলম সাচ্চু, উপস্থাপক ফারজানা ব্রাউনিয়া ও ছাড়াকার লুৎফর রহমান রিটন। এ ছাড়া ধারাভাষ্য প্যানেলে আরো থাকবেন অভিনেতা মাহফুজ আহমেদসহ অনেক তারকা। আর তাঁদের সঙ্গে থাকছেন রেডিও ভূমির নিয়মিত ধারাভাষ্য প্যানেলের মাহফুজ, অমিতাভ, সামি, শামসুল, বোরহান, কামরুজ্জমান, তামান্না ও সুমনা। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে রেডিও ভূমির এই বিশেষ আয়োজন শুনতে পাবে ঢাকার আশপাশের আশি কিলোমিটার প্রশস্ত নেটওয়ার্কের শ্রোতারা। দেশি-বিদেশি শ্রোতারা এই ধারাভাষ্য উপভোগ করতে পারবেন ওয়েবসাইটের (িি.িৎধফরড়নযঁসর.ভস) মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD