1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 7, 2026, 2:45 am

এআইবি রোস্ট’ নিয়ে কারিনার নেতিবাচক মন্তব্য

Reporter
  • Updated Saturday, February 21, 2015
  • 458

সময় ডেস্ক: এআইবি রোস্ট অনুষ্ঠানে চার হাজার দর্শকের সামনে নোংরা ও কটূক্তিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগে করণ জোহার, রণবীর সিং ও অর্জুন কাপুরের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের হয়েছে। অনুষ্ঠানটির ভিডিও ক্লিপ অনলাইনে ফাঁস হওয়ার পর আলোচনা-সমালোচনার ঝড় বইছে বলিউডে। একাধিক তারকা-নির্মাতা অনুষ্ঠানটির পক্ষে-বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। সম্প্রতি এই দলে নাম লেখালেন ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান। কৌশলে অনুষ্ঠানটি সম্পর্কে নেতিবাচক মন্তব্যই করেছেন তিনি। সাধারণত বিতর্কিত কোনো বিষয় নিয়ে জনসমক্ষে কথা বলেন না কারিনা। এমনকি হিন্দু মেয়ে ও মুসলিম ছেলের মধ্যে বিয়ে নিয়ে বিতর্কিত ‘লাভ জিহাদ’ ক্যাম্পেইনে কারিনার ছবি ব্যবহার করায় হইচই পড়ে গেলেও, চুপ থেকেছেন তিনি। সম্প্রতি এআইবি রোস্ট অনুষ্ঠান দেখেছেন কি জানতে চাইলে কৌশলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। অনুষ্ঠানটি দেখেছেন জবাব দিলে আরও অনেক প্রশ্নের জবাব দিতে হবে ভেবেই হয়তো সতর্কতার সঙ্গে মন্তব্য করেন তিনি। এআইবি রোস্ট অনুষ্ঠান সম্পর্কে কারিনা বলেন, ‘না, সত্যিই এটি দেখার কোনো রকম আগ্রহ আমার নেই। এআইবির চেয়ে ভাববার জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে ভারতে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে মুম্বাইয়ের একটি স্টেডিয়ামে এআইবি রোস্ট অনুষ্ঠানে অংশ নেন অভিনেতা রণবীর সিং, অর্জুন কাপুর ও নির্মাতা করণ জোহর। অনুষ্ঠানটির ভিডিও ক্লিপ অনলাইনে ফাঁস হওয়ার পর ইউটিউব এবং সামাজিক যোগাযোগ রক্ষার বিভিন্ন ওয়েবসাইটে হইচই পড়ে যায়। প্রকাশিত ভিডিও ক্লিপে দেখা গেছে, সোনাক্ষী সিনহা, দীপিকা পাড়–কোন, আলিয়া ভাটের মতো প্রথম সারির বলিউডের অভিনেত্রীদের পাশাপাশি অসংখ্য দর্শক করণ, অর্জুন ও রণবীরের মুখে অশ্লীল ভাষা শুনে শিস ফুটিয়ে ও চিৎকার করে আনন্দ প্রকাশ করছেন। করণ, অর্জুন ও রণবীরের বিরুদ্ধে অভিযোগ, কমেডিধর্মী এআইবি রোস্ট অনুষ্ঠানে চার হাজার দর্শকের সামনে মজা করার ছলে কেবল নোংরা ও কটূক্তিপূর্ণ ভাষাই ব্যবহার করেননি, যৌনতানির্ভর ও কুরুচিকর শব্দও উচ্চারণ করেছেন। এ জন্য চলতি ফেব্র“য়ারি মাসের শুরুর দিকে পুলিশি অভিযোগ দায়ের করা হয় তাঁদের বিরুদ্ধে। অনুষ্ঠানটির আয়োজকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD