1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:36 am

হাউজ কমন্সে সন্ত্রাসী হামলার চেষ্টা সন্ধেহভাজন একজঙ্গি আটক

Reporter
  • Updated Wednesday, August 15, 2018
  • 639

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে ॥ ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সের সামন থেকে এক জঙ্গিকে আটক করেছে পার্লামেন্টের নিরাপত্তারক্ষী। গতকাল ১৪ আগষ্ট সোমবার লন্ডন সময় সকাল সাতটা সাইত্রিশ মিনিটে ২০ বছর বয়সী ওই ব্যক্তি একটি প্রাইভেট কার নিয়ে বেপরোয়া গতিতে হাউজ অব কমন্সে প্রবেশের চেষ্টা চালায়। তখন কারের ধাক্কায় রাস্তায় থাকা কয়েকজন আহত হন। সাথে সাথে নিরাপত্তা রক্ষীরা কারটিকে আটক করে।  আহত দু‘জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা রক্ষীরা সন্ধেহভাজন ওই হামলাকারীকেও  আটক করতে সক্ষম হয়। সাথে সাথে পুলিশ এম্বুলেন্স ও টেররিজম ইউনিট সমগ্র এলাকা কর্ডন করে ফেলে। হামলাকারী সন্ধেহভাজন ব্যক্তিকে ওয়েষ্ট লন্ডনের একটি পুলিশ ষ্টেুশনে জিজ্ঞাসাবদ চলছে, এই রিপোর্ট লেখা পর্যন্ত তার ব্যবহৃত গাড়ীতে কোন বিষ্ফোরণ আছে কি না তা পরীক্ষা করে দেখছে টেররিজম ইউনিট। তবে পুলিশ হামলাকারীর নাম পরিচয় প্রকাশ করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD