1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
January 18, 2026, 6:34 am

বিয়ের জন্য মরিয়া কাটরিনা!

Reporter
  • Updated Thursday, February 26, 2015
  • 498

সময় ডেস্ক ॥ এতদিন শোনা যাচ্ছিল প্রেম চালিয়ে গেলেও বিয়েতে কিছুটা গড়িমসিই করছেন বলিউড সুপারস্টার কাটরিনা কাইফ। রণবীর কাপুরের জীবনসঙ্গিনী হতে তার আপত্তি না থাকলেও একটু সময় চাচ্ছেন তিনি। এ নিয়ে বলিউডে চলছিল নানা গুঞ্জন। শুধু তাই নয়, কাটরিনাকে নিয়ে অনেকের মনে সংশয়ও শুরু হয়ে যায়। না জানি কবে রণবীরকে বিদায় জানান! এর পেছনে অবশ্য যৌক্তিক কারণও রয়েছে। এর আগে সালমানের হাত ধরে বলিউডে পা রেখে তার সঙ্গে প্রেম করেছেন কাটরিনা। তবে সেটা নিছকই অভিনয় ছিল। হতভাগা সালমান তাকে পাওয়ার আশায় কত কি না করলেন। অবশেষে বুড়ো আঙুল দেখিয়ে কাটরিনা নতুন করে হাত ধরেন রণবীরের। অবশ্য এবার প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এতদিন রণবীরকে বিয়ের ব্যাপারে যেসব হতাশার কথা শুনিয়েছেন সেটা স্থায়ী হচ্ছে না। বিয়ের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কাটরিনা। তারই প্রমাণ মিলেছে অভিষেক কাপুরের ‘ফিতর’ ছবির শুটিং শেষে রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নিতু সিংয়ের সঙ্গে সাক্ষাতে। জানা গেছে, রণবীরের সঙ্গে জলদি বিয়ের কাজটি সারতেই এখন মরিয়া হয়ে উঠেছেন কাটরিনা। শুধু হবু শ্বশুর শাশুড়ি নয়, রণবীরের বোনের সঙ্গেও দেখা করেছেন তিনি। তবে হঠাৎ করে কাটরিনা এখন বিয়ে পাগল হলেন কেন? এমন প্রশ্নে জন্ম নিতেই উত্তরটা পরিষ্কার হয়ে যায়। বর্তমানে রণবীর ব্যস্ত রয়েছেন তামাশা ছবির শুটিংয়ে। সেখানে তার সহশিল্পী আর কেউ নন। সাবেক প্রেমিকা দীপিকা পাড়–কোন। ছবির রসায়ন বাস্তব জীবনেও কি ঘটতে যাচ্ছেÑ এসব কথা উঠতেই কাটরিনা অনেকটা ঈর্ষান্বিত হয়ে উঠেছেন। আর তাই বিয়ের জন্য তড়িঘড়ি এ পদক্ষেপ তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD