
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজিবাজার রেল স্টেশনের কাছে সিলেটগামী পাহাড়িকা একপ্রেসে পেপ্রোল বোমা নিক্ষেপ করেছেন দুর্বৃত্তরা। এতে মা-মেয়েসহ তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মাধবপুর উপজেলার হরষপুর গ্রামের মোহন রোদ্রের ছেলে মাধব রোদ্র (৩০), হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামের কেসলি মিয়ার স্ত্রী মায়া বেগম (৪৫) ও তার মেয়ে আমেনা বেগম (২২)। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, পাহাড়িকা ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। রাত ৯টায় ট্রেনটি শাহজিবাজার স্টেশনে প্রবেশের আগমূহুর্তে কে বা কারা পেট্রোলবোমা ছুঁড়ে মারা। এতে তিন যাত্রী দগ্ধ হন। শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, ঘটনাস্থল থেকে দগ্ধদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply