1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:54 pm

প্রকাশ পেয়েছে প্রিন্স হাবিবের নতুন অ্যালবাম ‘যন্ত্রণা’র প্রথম গান (ভিডিও)

Reporter
  • Updated Monday, September 17, 2018
  • 801

মোঃ সুমন আলী খান : প্রকাশ হয়েছে প্রিন্স হাবিবের নতুন অ্যালবাম ‘যন্ত্রণা’র প্রথম গান যন্ত্রণা। জনপ্রিয় সংগীতশিল্পী প্রিন্স হাবিব। একের পর এক নতুন গান দিয়ে সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার তিনি ‘যন্ত্রণা’ শিরোনামে একটি নতুন অ্যালবাম নিয়ে আসছেন। এরই মধ্যে তার নতুন অ্যালবাম ‘যন্ত্রণা’র প্রথম গান ‘যন্ত্রণা’ প্রকাশ হয়েছে এনপি মিডিয়ায়। গানটি লিখেছেন গীতিকার নুরুল ইসলাম নিলু। গানটিতে সুর করেছেন জীয়া আহমেদ এবং সংগীত পরিচালনা করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক এরফান টিপু। ‘যন্ত্রণা’ প্রসঙ্গে প্রিন্স হাবিব বলেন, এই গানের কথা ও সুরে আবেগ রয়েছে। শ্রোতারা গানটি আমার কন্ঠে শুনতে পছন্দ করবেন এটা আমি আশা করি। গীতিকার নুরুল ইসলাম নিল’র কথা ও সুরে ‘একলা পাখি’ অ্যালবামের ১২ টি গানের মধ্যে যে গান গুলো প্রকাশ হয়েছে তাতে শ্রোতাদের ব্যাপক সাড়া পেয়েছি। আশা করি অন্যান্য গান গুলোর মতোই এই গানটি সবার কাছে ভালো লাগবে। বর্তমানে প্রিন্স হাবিব বিভিন্ন অ্যালবামের গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। “এনপি মিডিয়া’র” ফেসবুক পেইজ (web.facebook.com/NPMediabd) ও ইউটিউব চ্যানেলে  (www.youtube.com/npmediabd) গেলে গানটি শুনতে পারবেন শ্রোতারা।

https://www.youtube.com/watch?v=Q9xqGNNF_Y8

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD