
সময় ডেস্ক :: আগামী বছরগুলোতে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। ২০৪০ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে হবে ৭৯.৩৪ বছর। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিপ অ্যান্ড ইভালুয়েশনের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপটির ওপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্যবিষয়ক সাময়িকী ল্যানসেটে। জরিপ রিপোর্ট প্রকাশ পায় গত মঙ্গলবার। বাংলাদেশ সরকারের হিসাবে বর্তমানে এ দেশের মানুষের গড় আয়ু ৭২ বছর। প্রতিবেদনে বলা হয়, ২০৪০ সালের মধ্যে সারাবিশ্বেই মানুষের আয়ু আরও বাড়বে। এখন বিশ্বের মানুষের গড় আয়ু হচ্ছে ৭৯.৮ বছর। তবে আমেরিকানদের গড় আয়ু কমেছে। যুক্তরাজ্য, কলম্বিয়া, জাপান, কোস্টারিকা, সৌদি আরব এবং তুরস্কের নিচে রয়েছে আমেরিকানরা। ২০৪০ সালে মানুষের গড় আয়ু বেড়ে ৮৫.৮ বছর হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে এই জরিপে। সে সময় সবচেয়ে বেশীদিন বাঁচবে জাপান, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, পর্তুগাল, ইতালি, ইসরাইল, ফ্রান্স, লুপেমবার্গ এবং অস্ট্রেলিয়ার মানুষ। তখন তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বাড়বে সিরিয়ানদের গড় আয়ু। অন্যদিকে সবচেয়ে কমবে ফিলিস্থিনিদের গড় আয়ু। জরিপে বলা হয়েছে, উচ্চ রক্তচাপ, বেশি মুটিয়ে যাওয়া, রক্তে সুগারের সংযোজন, নেশা করা, সিগারেট পান ইত্যাদি কারণে মানুষের আয়ু কমবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply