1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:47 am

নির্বাচিত হলে নবীগঞ্জ-বাহুবলকে অর্থনৈতিক জোনে পরিনত করবো- আতিক

Reporter
  • Updated Tuesday, December 18, 2018
  • 653

সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর :: বাহুবলের মহাশয়ের বাজার, মীরপুর, রশিদপুর বাজারসহ বিভিন্ন স্থানে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা ও গাড়ি বহর সহকারে পথসভা ও গণসংযোগ করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি শিল্পপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক। গণসংযোগকালে বলেন-পল্লীবন্ধু এরশাদের শাসনামলের বাহুবলে ব্যাপক উন্নয়ন হয়েছিল। এ জন্য নবীগঞ্জ-বাহুবলবাসী জাতীয় পার্টিকে নির্বাচিত করেছিলেন। আগামী ৩০ ডিসেম্বর লাঙ্গল মার্কা ভোট কামনা করেন। তিনি আরো বলেন, আমার মায়ের স্বপ্ন পুরণে বিগত দিনে আমি যেমন হবিগঞ্জ-৩ আসনে হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ উপজেলাবাসীর সুখে দুঃখে পাশে থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটে আমার ব্যক্তিগত তহবিল থেকে কোটি কোটি টাকা ব্যয় করে জনগণের সাথে সম্পৃক্ত ছিলাম; আগামী দিনে যদি আমি এ আসন থেকে নির্বাচিত হই তাহলে নবীগঞ্জ বাহুবলবাসী অবশ্যই গ্যাসের সুযোগ সুবিধা পাবেন। আমার স্বপ্ন আছে এখানে একটি অর্থনৈতিক জোন করার ইনশাআল্লাহ এমপি হলে তা বাস্তবায়ন করবো। আপনাদের সহযোগিতা নিয়ে আমি নবীগঞ্জ-বাহুবল আসনে চমক দেখাতে চাই। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আব্দুল মোক্তাদির চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবসংহতির সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমান, জেলা জাপা নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা জেলা কৃষক পার্টির সভাপতি গাজী মিজবাহ্ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খয়ের, বাহুবল উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এম.এ জলিল তালুকদার, উপজেলা জাপার সাবেক সভাপতি শফি আহমেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া, সদস্য সচিব আব্দুল আহাদ, জেলা জাপা নেতা আয়ুব আলী মেম্বার, সাংবাদিক আখলাক উদ্দিন মুনসুর, মকসুদ মিযা মেম্বার, জেলা ছাত্র সমাজের সভাপতি যুবায়ের আহমেদ, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমদ, জাপা নেতা সৈয়দ মিয়া, ইয়াকুব আলী মেম্বার, উপজেলা যুবসংহতির আহŸায়ক ফাকু মিয়া, নুরুল আমিন, ফারুক মিয়া, ছোবহান মিয়া, আব্দুল হাই, জেলা যুবসংহতির নেতা আবু তাহের সুলতান, হাকিম আশরাফ আলী, জালাল উদ্দিন, উপজেলা মহিলা পার্টির নেত্রী হাসিনা আক্তার শিপা, দিলারা খাতুন, তহুরা পারভিন, ফুলবানু, সাকিরা, পারুল, নাছিমা, নাজমা আক্তার, নাজমা, হালিমা খাতুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD