1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:18 am

খোলা চিঠি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমীপেষু

Reporter
  • Updated Friday, January 4, 2019
  • 661

গত ৩০ ডিসেম্বর ২০১৮ একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের অভূতপূর্ব বিজয়ে মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে স্বাধীনতা ফাউন্ডেশন এবং আমরা সকল প্রবাসীদের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য এ বিজয় দেশের সকল নাগরিকের কল্যান ও সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করি। আর এরই সাথে আমাদের নিজেদের সংসদীয় আসনে (নবীগঞ্জ-বাহুবল) বিপুল ভোটে বিজয়ী দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজীকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি নবীগঞ্জ-বাহুবলের মানুষের কল্যাণে কাজ করে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী, দেশের কল্যাণে পূর্বের মন্ত্রী পরিষদে অযোগ্য লোকদেরকে আপনার বর্তমান মন্ত্রী পরিষদে স্থান না দিয়ে সৎ, নির্ভিক, নির্লোভ ও আদর্শবান লোকদেরকে স্থান দিন। সাবেক মন্ত্রী প্রয়াত দেওয়ান ফরিদ গাজী সাহেবের সুযোগ্য সন্তান বর্তমান সংসদ সদস্য দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী আমার জানামতে সৎ, নির্ভিক, নির্লোভ, আদর্শবান খোদাভক্ত একজন মানুষ। তিনি মানুষের কল্যাণে সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন। আর তাই আমরা প্রবাসীরা আপনার কাছে আকুল আবেদন জানাতে চাই যে, শাহনেওয়াজ মিলাদ গাজীকে আপনার বর্তমান মন্ত্রী পরিষদে একজন পূর্ণ মন্ত্রী হিসেবে স্থান দিবেন। পরিশেষে আপনার কর্মময় জীবন সুন্দর ও স্বার্থক হউক এই কামনা করছি।

দেওয়ান কাইউম
লেখক, গবেষক এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
স্বাধীনতা ফাউন্ডেশন ও প্রবাস ফাউন্ডেশন, যুক্তরাজ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD