
নিজস্ব প্রতিনিধি :: ভালোবাসা দিবস উপলক্ষে নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী নিপা। ডুয়েট এই মিউজিক ভিডিওর শিরোনাম ‘জানরে জান’। প্রকাশ করেছে এনপি মিডিয়া। গানটির কথা লিখেছেন প্রিন্স সাইফুল ইসলাম, সুর করেছেন নুরুল ইসলাম নিলু, সংগীত পরিচালনা করেছেন জয়নাল এবদীন একাত্ত। এই গানে ইসরাত জাহান নিপা’র সঙ্গে গেয়েছেন সংগীত পরিচালক একাত্ত। ‘জানরে জান’ গানের মিউজিক ভিডিও আজ এনপি মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। ভিডিওতে মডেল হয়েছেন জামিল হক ও নিলুফা। ভিডিও’র সম্পাদনা ও পরিচালনায় ছিলেন বনি আমীন রনি।
গানটি সম্পর্কে নিপা বলেন, যেহেতু ‘জানরে জান’ একটি রোমানটিক গান এবং ভালোবাসা দিবস উপলক্ষে এটি প্রকাশ করা হয়েছে। আমি আশাবাদী আমার পূর্বের গানগুলোর তুলনায় আমি এবং জয়নাল এবদীন একাত্ত ভাইয়া’র গাওয়া এই গান শ্রোতাদের মন জয় করবে।
গানটি সম্পর্কে এনপি মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক সুমন আলী খাঁন বলেন, বাংলার গান বিশ্বের দরবারে তুলে ধরার জন্য ‘এনপি মিডিয়া’র মাধ্যমে উদ্যোগ নিয়েছি। আমি আশবাদি শ্রোতাদের পরম ভালবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো।
Designed by: Sylhet Host BD
Leave a Reply