
সময় ডেস্ক ॥ বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল সোমবার সকাল থেকে হঠাৎ করেই লাপাত্তা হয়ে গেছেন তিনি। তাঁর অবস্থান সম্পর্কে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। ক্যাটরিনা কিংবা তাঁর ব্যবস্থাপকের মোবাইল ফোনেও ঢোকা যাচ্ছে না। কয়েকটি তদন্ত সংস্থা সেল ট্র্যাকার ব্যবহার করে ক্যাটরিনার মোবাইল ফোনের অবস্থান খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়েও সফল হতে পারছে না। এ অবস্থায় ক্যাটরিনার ভক্তরা তাঁকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছেন। ক্যাট যাতে নিরাপদে ফিরে আসেন, তার জন্য প্রার্থনাও করছেন তাঁরা। এ ছাড়া ক্যাটরিনার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ রক্ষার বিভিন্ন ওয়েবসাইটে হইচই পড়ে গেছে। ক্যাটরিনার একজন সহকর্মীর বরাতে বলিউড হাঙ্গামা ডটকম জানিয়েছে, গত কয়েক দিন ধরে গুগল ম্যাপে মহারাষ্ট্রের কয়েকটি জায়গা খুঁজছিলেন ক্যাট। তিনি গোপন একটি জায়গায় ভ্রমণের পরিকল্পনা করছিলেন। কিন্তু কোথায় তা প্রকাশ করেননি। এদিকে প্রকাশ দালভি ছদ্মনামের একজন দাবি করেছেন, ‘মহারাষ্ট্রের রতœগিরি শহরের সাগর যাদব নামের একজন ব্যক্তির সঙ্গে ক্যাটরিনাকে কথা বলতে দেখেছি আমি। কীভাবে রতœগিরি যেতে হয় তা জানতে চাচ্ছিলেন ক্যাটরিনা। কিন্তু আমি নিশ্চিত নই, কেন তিনি রতœগিরি যেতে চাচ্ছিলেন। এদিকে ভারতের কয়েকটি তদন্ত সংস্থা ক্যাটরিনাকে খুঁজে বের করার জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংস্থাগুলোর পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। নিশ্চিত না হয়ে ক্যাটরিনা সম্পর্কে কোনো রকম তথ্য প্রকাশ করা থেকেও সবাইকে বিরত থাকতে বলা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply