1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:34 am

চেম্বারের নির্বাচনে সেলিম-কামারুল প্যানেল থেকে মিজানুর রহমান শামীম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত ॥ মিষ্টি বিতরণ

Reporter
  • Updated Tuesday, October 28, 2014
  • 648

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২য় পর্যায়ের নির্বাচনে সেলিম- কামরুল প্যানেল থেকে রোটারিয়ান মিজানুর রহমান শামীম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্যানেলের সদস্য ও সমর্থকরা আনন্দ উল্লাশ এবং মিষ্টি বিতরণ করেছেন। নির্বাচনী ফলাফল ঘোসণার পরপরই টাউনহল সড়কস্থ চেম্বার অফিসের সামনে এই আনন্দ উল্লাশে শতশত সমর্থক জড়ো হন। প্যানেলের সভাপতি প্রার্থী কাজী কামরুল আহমেদ প্রথমে মিজানুর রহমান শামীমকে মিষ্টি মুখ করান। এসময় উপস্থিত ছিলেন, আতাউর রহমান সেলিম, ডাঃ আহমদুর রহমান আব্দাল, আব্দুর রহমান, মোঃ শাহজাহান, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, শাহ মোঃ আরজু, মশিউর রহমান শামীম, মোঃ জহিরুল আলম, শেখ উম্মেদ আলী শামীম, আব্দুল কাইয়ুম জুয়েল, সোহেল রানা তালুকদার, শেখ আনিছুজ্জামান, সাবেক চেম্বার নেতা ইসলাম তরফদার তনু, এস.এম বজলুর রহমান, হাজী এনামুল হক, মফিজুর রহমান, আবুল কাশেম জুয়েল, যুবলীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী, আব্দুল মালেক, নুরুল আমীন, সফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন, মোতাহের হোসেন রিজু শফিউল্লাহ, শাহজাহান কবির, জেলা ছাত্রলীগ সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, সাইদুর রহমান, ছাত্রদল নেতা শাহ রাজিব আহমেদ রিংগন, ফয়সল ও হাফিজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD