1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:40 am

শিয়ালের মাংস বিক্রির দায়ে চুনারুঘাটের এক ব্যক্তির কারাদন্ড

Reporter
  • Updated Tuesday, May 28, 2019
  • 490

সংবাদদাতা ॥ নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রির দায়ে অভিযান চালিয়ে চুনারুঘাটের আব্দুল মতিন (৪২) নামের এক ব্যক্তিকে ৭ দিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খানের নেতৃত্বে রবিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। দ-িত আব্দুল মতিন চুনারুঘাট উপজেলার পাছারগাঁও গ্রামের মনোহর উদ্দিনের ছেলে। এছাড়া উদ্ধারকৃত শিয়াল শাবককে বন বিভাগের মাধ্যমে বনে ছেড়ে দেওয়া এবং জব্দকৃত মাংস মাটিতে পুঁতে ফেলার আদেশ দেওয়া হয়। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান, আব্দুল মতিন রোববার রাতে নোয়াখালী সুপার মার্কেটের সামনে খাঁচার মধ্যে একটি শিয়াল শাবক আটকে রেখে পাতিল ভর্তি শিয়ালের মাংস বিক্রি করছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে হাতেনাতে আটক করে। পরে তিনি আদালতের কাছে দোষ স্বীকার করলে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ৩৪ এর ‘খ’ ধারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর দন্ডিত আব্দুল মতিনকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা নাহিদ হাসান, ড্রাগ সুপার মাসুদ হাসান ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD