1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:57 am

ফেসবুকে যোগ হলো চাকমা ভাষা

Reporter
  • Updated Saturday, August 17, 2019
  • 520

বাংলাদেশি ভাষা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যোগ হয়েছে চাকমা ভাষা। দ্বিতীয় বাংলাদেশি ভাষা হিসেবে এটি যোগ করল ফেসবুক।

বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ মিলিয়ে অন্তত ১০-১৫ লাখ চাকমা ফেসবুক ব্যবহারকারী রয়েছে। ফেসবুকে ভাষাটি যুক্ত করতে দীর্ঘদিন থেকেই কাজ করেছেন জ্যোতি চাকমা। বেশ কয়েক বছর ধরে ফেসবুককে নিজেদের ভাষা যুক্ত করতে অুনরোধ করে লিখিত আবেদন করেন তিনি। এরপর নানা সময়ে ফেসবুকের সঙ্গে কথার পর অবশেষে সম্প্রতি ভাষাটি যুক্ত করা হয়েছে।

যেভাবে পাবেন চাকমা ভাষা 
এখন থেকে কেউ চাইলেই চাকমা ভাষায় পোস্ট, কমেন্ট করতে পারবেন। সেজন্য ফেসবুকে ভাষাটি সেট করে নিতে হবে। ব্যবহার করতে নিজের হোম পেজ থেকে উপরের ডান দিকের টুল বার থেকে সেটিং অপশনে যেতে হবে। সেখানে ক্লিক করলে বাম দিকে আরও অনেক অপশন আসবে। সেখান থেকে ‘ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন’ অপশন আসবে। সেখানে ক্লিক করলে ডান দিকে রিজিয়ন অপশন আসবে। ওই স্থানে এডিটে ক্লিক করলে বাংলাদেশি হিসেবে দুটি ভাষা দেখাবে। একটি বাংলা, অন্যটি চাকমা। আগ্রহীদের চাকমা ভাষাটি সিলেক্ট করতে হবে। এর মাধ্যমে চাইলেই চাকমা ভাষায় যেকোনো পোস্ট, মন্তব্য শেয়ার করা যাবে অনায়াসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD