1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:31 pm

মিস্টার ওয়ার্ল্ডের সেরা ৩০-এ ফাহিম

Reporter
  • Updated Wednesday, August 21, 2019
  • 520

বিনোদন ডেস্ক: আগামী ২৩শে আগস্ট ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় হতে যাচ্ছে মিস্টার ওয়ার্ল্ডের চূড়ান্ত প্রতিযোগিতা। আর তাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মাহাদী হাসান ফাহিম। ইতোমধ্যে তিনি প্রতিযোগিতার সেরা ৩০-এ স্থান করে নিয়েছেন। আর পারফর্মেন্সের বিবেচনায় বেশ ভালো অবস্থানে আছেন এই বাংলাদেশি যুবক। জানা যায়, ৩০ জনের পাঁচটি গ্রুপের সেরাদের নির্বাচন চলছে। এগুলো হলো- স্পোর্টস, এক্সট্রিম, মডেল, মাল্টিমিডিয়া ও ট্যালেন্ট হান্ট। এখান  থেকে সেরা পাঁচজন ও বিচারকদের তরফ থেকে সাতজন মোট ১২ জন  সেমিফাইনালে যাবে। এরপর ২৩ আগস্ট রাতে হবে চূড়ান্ত প্রতিযোগিতা। ফাহিম বলেন, আমাকে এত ভালোবাসার জন্য সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। সোশাল মিডিয়াতে আপনাদের অনেক সমর্থন পাচ্ছি, আমি খুবই খুশি। এবার আরেকটু বেশি সক্রিয় হতে হবে। আমাকে ভোট করতে হবে। বেশ কিছু মাধ্যমের একটি ব্যবহার করে ফাহিমকে ভোট করা যাবে। ভোট করা যাবে ২১শে আগস্ট পর্যন্ত। অনলাইন  ভোটের জন্য লিংক: https://www.missworld.com/#/contestants/5568

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD